ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

নির্বাচনে আসেন, জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি তাদের নির্বাচনে আসার আহ্বান জানাই। নির্বাচনে আসেন, কার কত দম সেটা আমরা দেখি; জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্বও করছেন তিনি।

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা এখনো নির্বাচন নিয়ে দ্বিধায় আছেন, তাদের বলবো আপনারা নির্বাচনে আসেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তাতে কোনো সন্দেহ নেই।

যেসব দল ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে তাদেরকে তিনি অভিনন্দন জানান।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এটুকু বলতে পারি এবারের নির্বাচন, আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ-নিরপেক্ষ হয়। এবার আমি বারবার নির্দেশনা দিয়েছি জনগণের ভোটের অধিকার…‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’ জনগণের সে অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনে হস্তক্ষেপ করব না। নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে সেটাই আমরা চাই।

শেখ হাসিনা বলেন, আমরা নিজেরা আহ্বান করেছি যদি পর্যবেক্ষক আসতে চায় আসবে, এখানে আমাদের কোনো দ্বিধা নেই। কারণ আমাদের জনগণের ভোট চুরি করতে হবে না, জনগণের আস্থা-বিশ্বাস আমাদের ওপর আছে।

বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলে বিএনপি নির্বাচনে আসবে না মন্তব্য করে তিনি বলেন, আসলে তাদের নির্বাচনে আসার আস্থা ও বিশ্বাস নেই।

রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি বলেই বাংলাদেশ এগিয়েছে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। একে ধ্বংস করার জন্য তাদের বিভিন্ন প্রক্রিয়া। এখন তারা রাজনৈতিকভাবে পারেনি, এখন তারা কীভাবে অর্থনৈতিকভাবে চাপ দেওয়া যায় তা বের করার চেষ্টা করছে।

শেখ হাসিনা নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ভোটের অধিকার আত্মবিশ্বাসের সঙ্গে প্রয়োগ করবেন। যাকে খুশি তাকে ভোট দেন, আমাদের সে ব্যাপারে কোনো কথা নেই। আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি আপনাদের কাছে দাবি করব আপনারা নৌকা মার্কায় ভোট দেন। কিন্তু সম্পূর্ণ জনগণের ইচ্ছা, ভোটারের ইচ্ছা; যাকে খুশি তাকে দিতে পারে।

তিনি বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই আমাদের স্লোগান। তারপরও আমি নৌকায় ভোট চেয়ে রাখলাম, কারণ এটা আমাকে চাইতেই হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচনে আসেন, জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩