ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নাশকতা-ভাঙচুরসহ ২৪টি মামলার প্রস্তুতি, ৬৮২ আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কনস্টেবল মো. আমিরুল ইসলাম নিহত হওয়ার ঘটনা, নাশকতা ও ভাঙচুরসহ ২৪টি মামলার প্রস্তুতি চলছে। আর এ পর্যন্ত ৬৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

ডিএমপি সূত্র জানায়, পুলিশ কনস্টেবল নিহত হওয়া, রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন, পুলিশের অস্ত্র ছিনতাই, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাসে আগুন দেওয়াসহ নানা ঘটনায় ২৪টি মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৮২ জনকে আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেছেন, মামলা অনেক হবে। বেশ কিছুর প্রস্তুতি চলছে। আটক অনেক আছে। আরও আটকের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেলে বিস্তারিত জানানো যাবে।

নাশকতা-ভাঙচুরসহ ২৪টি মামলার প্রস্তুতি, ৬৮২ আটক

আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩