ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নওগাঁয় সড়কে গাছের গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২০১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া চাল, ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২২ মার্চ গাইবান্ধা থেকে একটি ট্রাকে করে ৪০০ বস্তা আতপ চাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বাইপাস সড়কের ইকরতারা স্থানে রাত ১টার দিকে ডাকাত দল সড়কে গাছের গুড়ি ফেলে ট্রাকটিকে থামিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে পাশে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ডাকাতরা ট্রাকটি নিয়ে চলে যায়। ভোরে চালক ও হেলপার কৌশলে তাদের হাতের বাঁধন খুলে তারা আশেপাশের মানুষকে জানালে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে এই বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের হলে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেন। তিনি বলেন, তদন্তের এক পর্যায়ে বগুড়ার শেরপুরের রানিরহাটে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তি এবং সোর্সকে কাজের লাগিয়ে জানা যায় ডাকাতিকৃত চাল শেরপুর থানার একটি গোডাউনে আনলোড করা হয়েছে। পরে ২৮ মার্চ সেখানে অভিযান চালিয়ে ডাকাতিকৃত চালের ২ ক্রেতাকে গ্রেফতার করা হয় এবং তাদেও দেওয়া তথ্যমতে ডাকাতির সাথে জড়িত সোহাগের বাড়ি থেকে ৯০ বস্তা চাল ও সদরের নিশিন্দারা থেকে ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়াও ২৯ মার্চ একই জেলার কাহালু থেকে শাজির উদ্দিন মন্ডলকে গ্রেফতার করে ১১১ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর ডাকাত জিয়াকে নিয়ে কাহালু ও জয়পুরহাট জেলার আক্কেলপুর ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাজাহন মেহেদী ও ইউসুফকে গ্রেফতার করার পর তাদেরকে আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারা জবানবন্দি দেয়। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত ৩০ মার্চ রাতে আবারও বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত মাহফুজ, রাজু পালোয়ান এবং রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাজু পালোয়ানকে নিয়ে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত হাটিকুমরুল এলাকার শরিফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ১১১ বস্তা চাল বিক্রির ১ লাখ ১৬ হাজার ৪৫০ টাকা তার নিকট থেকে জব্দ করা হয়। এছাড়াও ডাকাতের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করতেন। এদের মধ্যে জিয়া, আব্দুল মজিদ, মেহেদী, রতন ও রাজু পালোয়ানের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। ডাকাতির সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। এদিকে জেলার পোরশা উপজেলার সরাইগাছী-আড্ডা তাইতর মোড়ে বাঁশ বোঝাই ট্রলি দিয়ে পথরোধ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বলে পুলিশ সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাববি খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁয় সড়কে গাছের গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতি

আপডেট সময় : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩