সংবাদ শিরোনাম :
নওগাঁয় যাত্রীকে ছিনতাই,আটক-২
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২৬ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে এক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন, একটি ধারালো ছুরি ও ব্যবহৃত চার্জারচালিত রিকশা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান (২৩) শুক্রবার ৫জুন রাতে দুবলহাটি থেকে হাপানিয়ার উদ্দেশে রিকশায় রওনা হন। পথে রিকশাচালক ও তাঁর সহযোগী ছুরির ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের আটকে পুলিশে খবর দেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মো. সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০), পিতা দেওয়ান মাহবুব আলম এবং মো. আব্দুল ওয়াহেদ (২৪), পিতা মো. হামিদ মোল্লাকে আটক করে এবং তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ সড়কে ছিনতাই ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময়ের জন্য তৎপর রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















