ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

নওগাঁয় বৈকালিক সেবা দিতে রোগীর অপেক্ষায় ডাক্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৩২ বার পঠিত

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে বৈকালিক চিকিৎসাসেবা। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্টরা রোগী দেখবেন। সরকারি নির্ধারিত ফি দিয়ে স্বল্প খরচে রোগীরা সেবা নিতে পারবেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এ সেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ সেবার কার্যক্রম চলবে।
চেম্বারে ডিউটিতে একজন অধ্যাপকের ফি ৫০০ টাকা, সহযোগী অধ্যাপকের ফি ৪০০ টাকা, সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা এবং এমবিবিএস/বিডিএস ও সমমানের চিকিৎসকদের ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
হাসপাতালের তৃতীয় তলায় জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. ফারহানা আখতার ফারুক তন্দ্রা বিশেষজ্ঞ সেবা কক্ষে ফিতা কেটে বৈকালিক চিকিৎসাসেবার উদ্বোধন করেন। এরপর দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে মেডিকেল অফিসারের কক্ষ ঘুরে দেখেন বিভাগীয় পরিচালক। উদ্বোধন পর থেকেই ডা. ফারহানা আখতার ফারুক তন্দ্রা চিকিৎসাসেবা দিতে তার কক্ষে বসেছিলেন। এসময় কক্ষের সামনে তার কয়েকজন সহযোগীও বসে ছিলেন। তবে বিকেল ৪টা পর্যন্ত কোনো রোগীকে সেবা নিতে দেখা যায়নি। এসময় তিনি বলেন, রোগীর জন্য অপেক্ষা করছি কিন্তু রোগী আসছে না।আজকের বৈকালিক সেবার প্রথম দিনে রোগী দেখতে পারলে বা চিকিৎসা দিতে পারলে ভালো লাগতো।
নওগাঁ সিভিল সার্জন ডা. আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, আগে রোগীরা বাইরে চিকিৎসা নিতেন। এখন সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবেন।
রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। এমনকি ভবিষ্যতে অপারেশন ব্যবস্থাও চালু করা হবে। সপ্তাহে ছয়দিন এ সেবা চালু থাকবে।

নওগাঁয় বৈকালিক সেবা দিতে রোগীর অপেক্ষায় ডাক্তার

আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩