ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

দ্বাদশ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে কবে থেকে সেনা মোতায়েন করা হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সঙ্গে ছিলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপ্রধান ইতিবাচক সম্মতি দিয়েছেন (সেনা মোতায়েনের বিষয়ে)। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেন যে তিনি শস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

তিনি বলেন, সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় বেসমারিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ যাচনা করেছেন। রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে অতি শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তিনি নীতিগতভাবে সামরিক বাহিনী প্রদানে সম্মত হয়েছেন।

কবে সেনা মোতায়েন করা হবে জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, আমরা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আলোচনা করে আলাদা চিঠি পাঠানো হবে। তার আলোকে সেখানে সময়, কখন কীভাবে- তা নির্ধারণ হবে। সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে পত্রালাপের মাধ্যমে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

দ্বাদশ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩