দ্বাদশ নির্বাচনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নিলেন
- আপডেট সময় : ০৩:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা স্বতন্ত্র হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন সংসদ সদস্যরা স্পিকারের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন।
পরে তাদের শপথপত্রে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে এমপিদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথ নেওয়ার পর স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন নতুন সংসদ সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছান। সকাল ১০টা ৮ মিনিটে শপথ কক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দুপুর ১২টায় জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।
এর আগে গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

























