ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দেশের রাজনীতির আকাশে কালো মেঘ জমছে : শফিকুর রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৩৯৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শনিবার।। ০৫.০৭.২৫।।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।

শনিবার (০৫ জুলাই) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী যাওয়ার পথে এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির।

জামায়াতের আমির বলেছেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এই ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর তা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’

জামায়াত আমির আরো বলেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচেনের ক্ষেত্র প্রম্তুত হলে নির্বাচন আয়োজনে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তড়িঘড়ি করে যেনতেন নির্বাচন আমরা চাইনা্। আমরা চাই যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা প্রাণ দিয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করেতে।

ট্যাগস :

দেশের রাজনীতির আকাশে কালো মেঘ জমছে : শফিকুর রহমান

আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫