ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

দেশের কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদে না জড়ায়: ইমামদের প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইমামদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা (ইমামদের) খেয়াল রাখবেন যেন আমাদের দেশের কোনো ছেলেমেয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ইত্যাদিতে না জড়ায়, তাদের সেভাবেই গড়ে তুলুন।’

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ৬ষ্ঠ পর্বে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার যার ধর্ম সে সে পালন করবে- এই পরিবেশটাই আমরা রক্ষা করতে চাই। কোনোরকম সন্ত্রাস, জঙ্গীবাদ, কোনোরকম অন্যের ওপর অত্যাচার, অবিচার যেন না হয়- সেটাই আমরা দেখতে চাই। কারণ ইসলাম ধর্ম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম।

সরকারপ্রধান বলেন, ইসলামের যে সম্প্রীতি এবং মানবতাবোধ- এটাই আমাদের আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এটাই আমাদের নবী করিম (সা.) ও আমাদের সেই শিক্ষা দিয়েছেন। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের ওপর অত্যাচার করা- এটা আমাদের দেশে যেন না হয়, আমি আপনাদের সহযোগিতা চাই।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েল যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার নিন্দা জানাই। আমি নিজেও এমনটি চাই না। আমরা চাই না আর কোনো শিশু প্রাণ হারাক।’

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিশ্ব নেতৃবৃন্দকে আমি বলেছি, এই যুদ্ধ থামান। আমরা শান্তি চাই। যুদ্ধের ভয়াবহতা আমরা দেখেছি। আমরা যুদ্ধ চাই না।’

এর আগে, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকার জন্য ইমামদের কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

দেশের কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদে না জড়ায়: ইমামদের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩