ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

দিনাজপুরে ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩৩৩ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে ইটভাটার শ্রমিকরা। আজ দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ ইটভাটায় এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক বলেন, পূর্ব সাইতাঁড়া গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, আমরা কয়েক দিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ নামের একটি ইটভাটায় গিয়ে প্রথমে কাগজপত্র দেখাতে বলি। তারা কোনো কাগজপত্র দেখাতে না পারলে চার লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার ইট দিয়ে ঢিল মারে ভাটায় কর্মরত শ্রমিকরা। এ সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশসহ ছয়জন আহত হয়।

তিনি আরও বলেন, এর আগে আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দিনাজপুরে ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬

আপডেট সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪