ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দশ বছরে চালের দাম ১২২ শতাংশ বেড়েছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

দশ বছরে চালের দাম বেড়েছে ১২২ শতাংশ। ২০১৩ সালে এক কেজি চাল ছিল ৩৬ টাকা যা ২০২৩ সালে ৮০ টাকা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের (বিআইডিএস) রিসার্চ ফেলো ড. বদরুন্নেসা আহমেদ গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরেন।

তিনি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ‘দ্রব্যমূল্যে অস্থিরতা: উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধও পাঠ করেন।

তিনি বলেন, সরকারের নীতির অকার্যকরতার কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করলেও তা কার্যকর হয় না। বাজার মনিটরিং করে চলে যাওয়ার পর পরই আবার আগের দামেই বিক্রি শুরু হয়।

পণ্য আমদানি করার ক্ষেত্রে দেশ নির্বাচনের ভূমি হয়েছে বলে মনে করেন এই গবেষক। তিনি বলেন, তেলের বড় ক্রেতা (বিগ বায়ার) চীন ও ভারত সরাসরি রাশিয়া থেকে তেল কিনে তাদের দেশে দাম ঠিক রাখছে। আমরা পশ্চিমা দেশগুলো থেকে তেল আনছি। এ কারণে আমাদের দাম আর তাদের কেনা দাম ভিন্ন হতে পারে।

বদরুন্নেসা আহমেদ বলেন, রিজার্ভ না থাকায় বাজারে আমরা ক্রেডিবল থ্রেট দিতে পারছি না। যার কারণ বাজার মূল্য স্থিতিশীল হচ্ছে না। স্পেকুলেশনের সুযোগ সৃষ্টি হচ্ছে। স্পেকুলেশনকে সিন্ডিকেশন না বলে, পলিসি কন্সট্রেইন্ট ফেইলিয়র বলা যেতে পারে।

পচনশীল পণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে গবেষণার তাগিদ দিয়ে তিনি বলেন, পচনশীল পণ্যের ক্ষেত্রে দাম ওঠানামা করছে, কিন্তু অপচনশীল পণ্যের ক্ষেত্রে তেমনটা ঘটছে না।

দশ বছরে চালের দাম ১২২ শতাংশ বেড়েছে

আপডেট সময় : ০৪:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪