ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

দলবদল নিয়ে ভিন্ন সুরে এমবাপ্পে!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আসছে গ্রীষ্মেই পিএসজি থেকে বিদায় নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন দল হিসেবে রিয়াল মাদ্রিদের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। কাগজে কলমে সেটি প্রকাশ না পেলেও বাতাসে ভাসছে চুক্তির খবর। আগামী ৩০ জুনের পরেই পার্ক দ্য প্রিন্সেস থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফরাসি তারকার নতুন ঠিকানা। তবে সেখানে যাওয়ার আগে চলছে ক্লাইমেক্স মুহূর্ত।

গত পরশু রাতে এমবাপ্পেকে রাতের ভোজনের দাওয়াত দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে ছিলেন পিএসজির সভাপতি নাসের আল থেলাইফি ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দাওয়াতে ডেকে নিয়ে তারকা ফুটবলারকে হাসিমুখে খোঁচা মেরেছেন ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাক্রঁ এমাবাপ্পেকে স্বাগত জানানোর সময়ে মুখে হাসি নিয়ে মজার ছলে বলেছেন, ‘তুমি আমাদের জন্য সমস্যা তৈরি করতে যাচ্ছো।’ ফ্রান্সের এই ফুটবলার নিজ দেশের ক্লাব পিএসজি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন, এটি নিশ্চয়ই ম্যাক্রঁ জানেন। তিনি এটিও জানেন, এমবাপ্পে চলে গেলে লিগ ওয়ানের আকর্ষণ অনেকটাই কমে যাবে।

এসময়, ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালের ইতিহাসের সেরা ফাইনাল ছিল বলেও জানান ম্যাক্রোঁ। অনুষ্ঠানে এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও কথা হয়েছে। ম্যাক্রঁ পিএসজিতে থেকে যাওয়ার বিষয়েও অনুরোধ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। সেখানে ফরাসি অবকাঠামোগত দিক নিয়েও আলোচনা হয়েছে।

লিওনেল মেসি, নেইমার জুনিয়ররা এক সময়ে এই টুর্নামেন্টে খেলেছেন। সে সময়ে আকর্ষণের শীর্ষে ছিল লিগ ওয়ান। কিন্তু তারকাদের বিদায়ে মলিন হয়ে এসেছে ফরাসি টুর্নামেন্ট। কফিনের শেষ পেরেকটা মারছেন এমবাপ্পে। তার বিদায়ের সুর অনেক আগে থেকেই বাজছে।

বিশ্ব মিডিয়া যখন এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি নিয়ে সরগরম অবস্থানে, তখন নতুন নাটক মঞ্চায়ন করলেন ফরাসি তারকা। আরএমসি স্পোর্টকে তিনি জানিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়ে আমি এখনো সম্মতি প্রকাশ করিনি। চুক্তির বিষয়ে যে খবর বের হয়েছে, সেটি সত্য নয়।’ তবে লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস লেকিপে বলেছেন, ‘আমি ৯৯ ভাগ নিশ্চিত, রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির বিষয়ে কাজ হয়ে গেছে।’

দলবদল নিয়ে ভিন্ন সুরে এমবাপ্পে!

আপডেট সময় : ০৬:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪