ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

দণ্ড মওকুফ করে যাবজ্জীবনের ২৯ জনকে মুক্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৫৪৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ১৩.০৭.২৫

রোববার (১৩ জুলাই) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে আরো ২৯ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারী কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতা বলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করেছেন।’ তবে কারা মুক্তি পেয়েছেন, তাদের পরিচয় জানানো হয়নি।

কারা আইনের ৫৬৯ ধারায় বলা হয়েছে, ১৯৯০ সালের ৭ ডিসেম্বর এর পূর্বে বা পরে যেসব বন্দির সাজা সশ্রম বা যাবজ্জীবন হিসাবে প্রদান করা হয়েছে, তাদের সাজার মেয়াদ রেয়াতসহ যথাক্রমে ১৪ বছর এবং ২০ বছর অতিবাহিত হওয়ার পর সম্ভাব্য মুক্তির ২ মাস বা ৩ মাস আগে কারা মহাপরিদর্শকের মাধ্যমে সরকারের কাছে সাজা মওকুফের আবেদন করা যাবে।

দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির আওতায় যাবজ্জীবনের সাজা হয় ৩০ বছর। এবছর সাজা মওকুফ করে সবমিলে ১০৭ জনকে মুক্তি দেওয়ার তথ্য দিয়েছে কারা অধিদপ্তর।

ট্যাগস :

দণ্ড মওকুফ করে যাবজ্জীবনের ২৯ জনকে মুক্তি

আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫