ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ঘোড়াশাল-পলাশ’ সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি এ কারখানার উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশ সার কারখানা উৎপাদন কার্যক্রমসহ প্রকল্পটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এরপর প্রধানমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কারখানাটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার চিঠি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ অক্টোবর সরকার উদ্যোগ নেয় উচ্চক্ষমতা সম্পন্ন, শক্তিসাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সার কারখানা নির্মাণের। ২০২০ সালের ১০ মার্চ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ শুরু হয়।

সিসি সেভেন একটি চীনা কোম্পানি এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি জাপানি ঠিকাদার। দুই কোম্পানির নির্মাণ কাজ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দুই মাস আগেই শেষ হয়েছে। এখন কারখানায় পরীক্ষামূলক সার তৈরি হচ্ছে।

১১০ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন। প্রতিদিন ২ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ এপ্রিল ২০২২ তারিখে গণভবন থেকে কার্যত প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ঘোড়াশাল-পলাশ’ সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩