ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

থাইল্যান্ডে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় সময় বুধবার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায় এবং একটি খাদে পড়ে যায়। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। বাসের যাত্রীরা শিক্ষা সফরে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, চালকসহ ওই বাসটিতে থাকা ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক। সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্টে দেখা গেছে, প্রাচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মী এবং মেডিক্যাল কর্মীরা। রাজধানী ব্যাংক থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল)। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি বলেন, যদি দেখা যায় যে গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি কিংবা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা ছিল তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবহারের আগে গাড়ি অবশ্যই নিরাপদ বলে প্রমাণিত হতে হবে এবং নির্ধারিত মাপকাঠি অতিক্রম করতে হবে।সড়কের বেহাল দশা এবং গাড়ির নিরাপত্তায় দুর্বল ব্যবস্থাপনার কারণেই দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ১৭৫ সদস্য দেশের ওপর যে জরিপ চালায়, তাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি নবম স্থানে জায়গা করে নিয়েছিল।গত বছর দেশটিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি স্কুল বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ২৩ জন নিহত হয়।

ট্যাগস :

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

আপডেট সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫