ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

তানজিদ তামিম-রিশাদের ব্যাটে সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সিরিজ নির্ধারণী ম্যাচে লক্ষ্য ২৩৬ রান। সেই রান তাড়া করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেনের ব্যাটে জয় পায় বাংলাদেশ। লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। লঙ্কান অলরাউন্ডার জেনিথ লিয়াংয়ের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে যায়। লিয়াং ১০২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নামার পর সৌম্যর কনকশন রিপ্লেসমেন্ট তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। অন্যদিকে একটু মনোযোগ দিয়ে খেলতে থাকেন এনামুল হক বিজয়। তবে দলের ৫০ রানে ২২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন বিজয়।

বিজয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান টাইগার অধিনায়ক। তবে দলীয় ৫৬ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন শান্ত। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়ের সঙ্গে ব্যাটিং শুরু করেন তামিম। ৫১ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার।

হৃদয়ের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তামিম। এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ২২ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। তাদের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন তামিম।

তবে দলীয় ১৩০ রানে ৮১ বলে ৮৪ রান করে ফেরেন তামিম। তার বিদায়ের পর আরও চাপে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন মুশফিক। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।

তবে দলের ১৭৮ রানের লক্ষ্যে ৪০ বলে ২৫ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রিশাদ হোসেন। তার ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৫৮ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ৩৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

তানজিদ তামিম-রিশাদের ব্যাটে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪