সংবাদ শিরোনাম :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক বছর মেয়াদি (২০২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১ হাজার ৪০৪টি ভোট পড়ে।
নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

























