ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ডেঙ্গুকে ১৩ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৩৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯৩। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬৩৮ জনের মধ্যে ৪৩০ জন ঢাকার এবং ১ হাজার ১২০৮ জন ঢাকার বাইরের বাসিন্দা। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জন ঢাকার বাসিন্দা, ৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৭৭ হাজার ৮০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭১৭ জন ঢাকার বাসিন্দা এবং ১ লাখ ৭৭ হাজার ৮৪ জন ঢাকার বাইরে রয়েছেন।

একই সময়ে, ২,৬৯,৭৭২ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭১ হাজার ৭১৮ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

ডেঙ্গুকে ১৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩