ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

ডি-৮ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২১০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আগামী ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে ডি-৮ সম্মেলন। এতে অংশগ্রহণের জন্য মিশর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্রটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

রাষ্ট্রদূত ফাহমি জানিয়েছেন, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং নাইজেরিয়াসহ কমপক্ষে পাঁচটি দেশের সরকারপ্রধানরা এরইমধ্যে সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি সাইডলাইন বৈঠকে ফিলিস্তিনিদের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সহায়তার উপায় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টায় সমর্থন জানানোর জন্য রাষ্ট্রদূত মিশরের সমর্থন প্রকাশ করেন। ড. ইউনূস এই সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ওআইসি এবং ডি-৮ এর মতো আন্তর্জাতিক ফোরামে মিশর ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী।

উভয়পক্ষ কৃষি, টেক্সটাইল এবং ওষুধ শিল্পে মুলতুবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

ট্যাগস :

ডি-৮ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪