ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

‘টারজান’খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

‘টারজান’খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। মৃত্যুর সময় এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে তার বাবার মৃত্যুর খবর জানান।

রনের মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি ইনস্টাগ্রামে এই অভিনেতার মৃত্যুর ঘোষণা দিয়ে লেখেন, আমার বাবা ছিলেন এমন একজন, যাকে মানুষ হিরো বলত। তিনি ছিলেন একাধারে অভিনেতা, লেখক, প্রশিক্ষক, মেন্টর, পরিবার অন্তঃপ্রাণ মানুষ এবং নেতা।

রন এলির জন্ম ১৯৩৮ সালে, টেক্সাসে। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে সিটকম ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’ ও ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেন রন। এরপর ১৯৬৬ সালে ‘টারজান’-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা।

দর্শকের কাছে রন মূলত টারজান নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশনে দুই সিজনের টারজানের ৫৭টি এপিসোড সম্প্রচারিত হয়। এতে আধুনিক দর্শকদের জন্য এক নতুন টারজান চরিত্রকে তুলে ধরা হয়। সে সময় রন এলি তার প্রায় সব স্টান্ট নিজেই করতেন। তা করতে গিয়ে দুবার তার কাঁধের হাড় ভেঙেছে, পিঠের পেশি ছিঁড়েছে, এবং দুবার সিংহের কামড় খেয়েছেন। আর এইসব তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। টারজান সিরিজটি জনপ্রিয়তার জন্যই পরে বিভিন্ন ভাষায় ডাবিং করে বিশ্বের নানা দেশে সিরিজটি প্রচারিত হয়েছিল।

টারজান এলিকে বিশ্বের সবার কাছে নিয়ে গিয়েছিল। রন এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই চরিত্রটি এমন একটি ফাঁদ, যেখান থেকে কেউই মুক্তি পায় না। এই চরিত্রের সঙ্গে তিনি এতটাই মিশে গিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রে তার অন্য চরিত্রে কাজ পেতে সমস্যা হয়ে যায়। এ কারণে তিনি কাজের জন্য ইউরোপে চলে যান। ১৯৭৫ সালে এলি যুক্তরাষ্ট্রে ফিরে আরেকটি জনপ্রিয় চরিত্র ‘ডক স্যাভেজ: দ্য ম্যান অব ব্রোঞ্জ’-এ নায়কের ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি আবার টেলিভিশনে ফিরে যান। দীর্ঘবছর এই অভিনেতা টেলিভিশনের একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয় করেন।

ট্যাগস :

‘টারজান’খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

আপডেট সময় : ০৩:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪