ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭২ বার পঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে গলায় ওরনা পেঁচিয়ে অটো রিকসা চালক স্বামীকে হত্যার অভিযোগে পিপাশা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে বারটার দিকে মাছিমপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম আবুল কালাম (২২)। তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতারকৃত পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে। স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, মাসখানেক আগে জীবিকার তাগিদে স্ব পরিবারে টঙ্গীতে আসেন নিহত আবুল কালাম। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটো রিকসা চালিয়ে আসছিলেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয়ে স্ত্রী সাথে ঝগড়া হয় তার। একপর্যায়ে স্ত্রী পিপশা স্বামী আবুল কালামের গলায় ওরনা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পিপাশাকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬