ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ : নাহিদ ইসলাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৪১৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শুক্রবার।। ০৪.০৭.২৫।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।’

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বন্ধুগণ, আমরা জানি, জুলাই-আগস্ট মাসেই এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেমেছিল। সেই সময়ে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে শহীদ ও আহত হয়েছেন। আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। পুরনো সেই দমনমূলক সিস্টেম এখনও টিকে আছে। তাই সেই ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির যাত্রা। আমাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। জনগণের প্রতি আহ্বান থাকবে—আপনারা বিকল্প ও তরুণ নেতৃত্বকে বেছে নিন, আমাদের শক্তি দিন।’

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫