ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

জিজ্ঞাসাবাদের জন্য ফখরুলকে আনা হয়েছে:ডিএমপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে দায় পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজারবাগে নিহত পুলিশ কনস্টেবলের জানাজা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনাসহ বিভিন্ন জায়গায় বাস পোড়ানো হয়েছে, ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ করা হয়েছে। ১১৩ জন পুলিশ সদস্যকে আহত করা হয়েছে, তাদের মধ্যে এখনো অনেকের জীবন সংকটাপন্ন। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, আরেকজনের জীবন সংকটাপন্ন। আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন, একটি আনুষ্ঠানিক সমাবেশের ভেতর থেকে এই কাজগুলো করা হয়েছে।

এতে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এগুলো বিবেচনা করে আমরা অনেককেই খুঁজছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ হলে প্রমাণের ভিত্তিতে আরও গ্রেপ্তার করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

জিজ্ঞাসাবাদের জন্য ফখরুলকে আনা হয়েছে:ডিএমপি

আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩