ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

জানুয়ারির শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে:ইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ হওয়ার ১০ দিনের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। এবারও ৫-৭ দফায় নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি, মার্চে রোজা ও এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে শনিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচন করা যেতে পারে এমন অন্তত ১০০টি উপজেলার তালিকা প্রস্তুত করা হয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে।’

বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে পাঁচ ধাপে জুনে গিয়ে শেষ হয়।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। আর মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে অনুযায়ী ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে।

জানুয়ারির শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে:ইসি

আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪