ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৪৬৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিচার বিভাগে পতাকা উত্তোলন, কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ, শিশুদের কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে আদালত ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আদালত ভবনের নীচতলায় সুসজ্জিত মুজিব কর্ণারে আদালতে কর্মরত সকল বিচারকগণ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার আয়োজন এবং সাড়ে ৯টায় শিশুদের জন্য কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আদালতের সভাকক্ষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত বিচার বিভাগের সম্মানিত বিচারকমণ্ডলী ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।এরপর সেখানে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক।
সভায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, যুগ্ন জেলা ও দায়রা জজ গোপাল চন্দ্র, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নাজমুল আজম ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক পিন্টু প্রমুখ।
এর আগে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শেষে দোয়া মাহফিল এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় আদালতের বিচারকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিচার বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩