ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার?

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কল্যাণী মহিলা সংসদের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব ও কল্যাণী মহিলা সংসদের সভাপতি মাহফুজা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা সুলতানা বলেন, বাল্যবিয়ে সমাজের একটি মারাত্মক ব্যাধি। এ ব্যাধি হতে আপনাদের সচেতন হতে হবে। প্রতিটি পরিবারের মা-বাবার সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে। তিনি বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে এবং মেয়েরা যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে এজন্য অনেক সুবিধা প্রদান করছেন। তাই কেউ মেয়েদের খরচের কারণে বোঝা মনে করে পড়াশোনা না করিয়ে বাল্যবিয়ে দিবেন না। এখন মেয়েদের খরচ সরকার বহন করছে। আপনাদের ছেলেমেয়ে বা আশপাশের ছেলেমেয়েদের যাতে বাল্যবিয়ে না দিতে পারে এজন্য আপনারা আইনের সহায়তা নিবেন এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে অবহিত করবেন। তা না করতে পারলে আপনারা ৯৯৯ অথবা ১০৯ নম্বরে কল করবেন। আপনাদের নাম-পরিচয় গোপন রাখা হবে। সবমিলিয়ে আপনার মেয়েকে যদি বিপদের মুখে ফেলতে না চান, তাহলে অবশ্যই বাল্যবিয়ে দিবেন না।

বিশেষ অতিথি ছিলেন কল্যাণী মহিলা সংসদের সহসভাপতি ডা. রেশমা খাতুন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সহসভাপতি ফাওজিয়া আলম, কল্যাণী ও মহিলা সংসদের সাধারণ সম্পাদক গৌরী চন্দ সিতু, সহ-সম্পাদক ফারুকা বেগম, সদস্য অ্যাডভোকেট আঞ্জুমান আরা।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক

আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪