ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়াবে শীতও!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এ কারণে শীত একটু বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে খুব বেশি কিছু হবে না। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র হালকা বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকার আকাশও থাকবে মেঘলা। হালকা বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, আগামী ৮-৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে শীত কিছুটা বাড়তে পারে। এ অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকবে। পরে আবার তাপমাত্রা বাড়বে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়াবে শীতও!

আপডেট সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪