ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

গাজীপুর সিটির নির্বাচনী পোস্টার-বিলবোর্ড অপসারণের নির্দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৪৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনী প্রচারণার সব ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এসব অপসারণের কথা জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে প্রতীক বরাদ্দের আগে ১৩ এপ্রিলের মধ্যে সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্র নিজ উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়াললিখন মুছে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, ৫ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের বিধিমালা অনুয়ায়ী, প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। তবে গাজীপুরে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের ব্যানার-পোস্টার দেখা যাচ্ছে। এটি নির্বাচনী বিধিমালার লঙ্ঘন। এ অবস্থায় ১৩ এপ্রিলের মধ্যে সব সরিয়ে ফেলতে বলা হয়। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান বলেন, গাজীপুরে যে যেখানে পেরেছেন, ইচ্ছেমতো ব্যানার-পোস্টার লাগিয়েছেন। এগুলো সরানোর নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে এসব সরানো না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন ফরম বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৫৩৩, নারী ভোটার ৫ লাখ ৮৯ হাজার ৮১২ ও হিজড়া ভোটার ১৮ জন।

গাজীপুর সিটির নির্বাচনী পোস্টার-বিলবোর্ড অপসারণের নির্দেশ

আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩