ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৫০৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস-২০২৩ পালন করা হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদার এবং বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী। সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং গাজীপুর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সার্কিট হাউজ, গাজীপুরস্থ অনুপ্রেরণা-১৯ ভাস্কর্যে ও শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ জেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত

আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩