ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানির তারিখ মুলতবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১১টি মামলার শুনানির তারিখ ১৫ জুন মুলতবি করেছেন আদালত। সোমবার (১৫ মে) খালেদা জিয়ার এসব মামলায় হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।

এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. আছাদুজ্জামান নতুন দিন ঠিক করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় ১৫ মে দিন ধার্য করেন আদালত।

১১টি মামলার মধ্যে আটটি নাশকতার, দুটি যাত্রাবাড়ী থানায় এবং একটি রাষ্ট্রদ্রোহের। এসব মামলায় খালেদা জিয়া ছাড়াও বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেলসহ আরও অনেকে জড়িত।

২০১৭ সালে পুলিশ বিভিন্ন মামলায় চার্জশিট দাখিল করে। সব মামলায় খালেদা জিয়াকে পলাতক পাওয়া যায় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানির তারিখ মুলতবি

আপডেট সময় : ০৩:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩