ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

কোনো ভয়ভীতিকে পরোয়া করে না আওয়মী লীগ:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করছে। তাই আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কোনো ভয়ভীতিকে পরোয়া করে না আওয়মী লীগ। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

তিনি বলেন, নৌকা মার্কা যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নতি হয়েছে। আমরা দেশের উন্নয়ন করি। আর বিএনপি-জামায়াত ধ্বংস করে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। খুন করা ছাড়া বিএনপি কিছুই জানে না। বঙ্গববন্ধুকে হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিল।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে এক বেলা ভাত জুটত না। এখন সেই ভাতের কষ্ট নেই। আমরা দারিদ্রের হার কমিয়ে এনেছি। বহুমুখী প্রকল্প নিয়ে আমরা দেশকে এগিয়ে নিচ্ছি।

টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, আজ আমি আপনাদের আরও ১১টি প্রকল্প উপহার হিসেবে উদ্বোধন করে দিলাম। আজকের এ উন্নয়ন সম্ভব হয়েছে গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বলে।

তিনি বলেন, ৭৫ সালের ১৫ আগস্ট আমি সবই হারিয়েছি। ছয় বছর দেশে আসতে দেয়নি জিয়াউর রহমান। একরকম জোর করেই দেশে ফেরা। আসার পর থেকে বাংলাদেশে মানুষের জন্য কাজ করছি। চাই, কীভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়।

চট্টগ্রামবাসীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। দইজ্জার তল দিয়ে গাড়ি চলে। নদীর তল দিয়েই গড়ি চলাচল করবে। এই যে দইজ্জার তল দিয়ে গাড়ি চলার ব্যবস্থা, এটা হল টানেল। যত বেশি ব্রিজ করব, তত নদী ভাঙন বাড়বে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি, নদীর তল দিয়ে টানেল করে দেব।

কোনো ভয়ভীতিকে পরোয়া করে না আওয়মী লীগ:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩