ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

কোটালীপাড়ায় ৩টি ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সমীর রায় ,কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈধ কাগজপত্র না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত  ৩টি ক্লিনিকে জরিমানা এবং ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৩ টি ক্লিনিককে জরিমানা ও ১ টির কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত রবিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত উপজেলার বাগান উত্তরপাড়ায় অভিযান চালিয়ে বন্ধু ক্লিনিক ৩৫হাজার, জননী সার্জিক্যাল ক্লিনিক ১০ হাজার, কুসুম সার্জিক্যাল ক্লিনিক ২০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও বৈধ কাগজপত্র না থাকা এবং নিন্মমানের স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগে হ্যাপি ক্লিনিকে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্যাগস :

কোটালীপাড়ায় ৩টি ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪