ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

কেন সমালোচনার তুঙ্গে ধর্মশালা স্টেডিয়াম?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধর্মশালা স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশের কারণে সুনাম কুড়ালেও আউটফিল্ডের কারণে নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছে ধর্মশালা। এমন মাঠকে কীভাবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের ভেন্যু করা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচের পরেও আইসিসি ম্যাচ কর্মকর্তারা ধর্মশালার আউটফিল্ডকে ‘গড়পড়তা’ বলে জানিয়েছেন।

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচের দিনে মাঠের বিভিন্ন প্রান্তে উড়ছিল ধুলো। রান-আপ নিতে গিয়ে পা ভারি হয়ে যাচ্ছিল বোলারদের। এমনকি ফিল্ডারদের ডাইভেও প্রচুর ধুলো উড়তে দেখা গেছে। এ ছাড়া মাঠের কোথাও ঘাসের পরিমাণ বেশি, আবারও কোথাও এতই কম যে দূর থেকেই মাটি দেখা যাচ্ছিল।

ম্যাচ চলাকালীন ধারাভাষ্য বক্সেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। আউটফিল্ড ইস্যু নিয়ে মজাও করেন ধারাভাষ্যকাররা। এই সময়ে ড্রোন শটে পার্শ্ববর্তী একটি স্কুল মাঠ দেখানো হচ্ছিল। তখন মজা করে ম্যাথু হেইডেন বলে ওঠেন, এই দুই মাঠের আউটফিল্ডই কাছাকাছি মানের। আউটফিল্ড ইস্যুতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনও হাসাহাসি করেন।

তবে আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন ম্যাচের পরদিন আবার ধর্মশালার আউটফিল্ড পরিদর্শন করেন এবং এটিকে ‘সন্তোষজনক’ বলে বর্ণনা করেন। আইসিসির একজন মুখপাত্রের মতে, আইসিসি পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ম্যাচ অফিশিয়ালরা পিচ ও আউটফিল্ডের পরিস্থিতি মূল্যায়ন করে থাকেন।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘অ্যাভারেজ’ রেট দেওয়া হয়েছে। এছাড়া আউটফিল্ডের দিকে নজর দেন আইসিসির স্বাধীন পিচ পরামর্শক। তিনি এবং পরবর্তী ম্যাচ রেফারি জাগাল শ্রীনাথ আউটফিল্ডের অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কারণ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর ধর্মশালা স্টেডিয়ামের জোরেশোরে কাজ শুরু হয়। ঘাস আবার কাটা হয় এবং কিছু জায়গায় আবার জল দেওয়া হয়। এতে বোলারদের রান আপ এবং আউটফিল্ড অনেকটাই ভালো হয়ে ওঠে।

গত শনিবার ও রবিবার বিকেলে বাংলাদেশের ম্যাচের পর মাঠ জলে ভেসে যায়। বিশেষ করে বোলারদের রান আপ জোনে। মঙ্গলবার নতুন পিচে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নতুন পিচে হবে। তাই হয়তো মঙ্গলবারের ম্যাচে সমালোচনা করার মতো পরিস্থিতি থাকবে না। এটাও একটা বিষয় যে, বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজাত দেশ ইংল্যান্ড খেলবে।

কেন সমালোচনার তুঙ্গে ধর্মশালা স্টেডিয়াম?

আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩