ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

কৃষি কর্মকর্তাকে হুমকি ও স্ট্যান্ড রিলিজ বাতিলের দাবীতে কৃষকদের মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২০৮ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা। গতকাল আজ দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের ব্যানারে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাকরকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল ওহাব, বিশগিরীপাড়া গ্রামের জিয়াউর রহমান, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ, তন্তর গ্রামের আব্দুল মোতালেব প্রমুখ।
মাননবন্ধন শেষে প্রায় শতাধিক কৃষকের অংশগ্রহনে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের নালিতাবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ওই মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন। উল্লেখ্য ২৯ মার্চ ভেজাল বিরোধী অভিযানে শহরের সাহা ট্রেডার্সে অভিযান চালিয়ে রাজিব এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ‘মাইক্রোভিট ‘ নামে অনুমোদনহীন ৬ কার্টুন কীটনাশক পায় উপজেলা ও জেলার কৃষি কর্মকর্তারা। পরে গত ৩ এপ্রিল এনিয়ে মামলার প্রস্তুতি নিলে উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলীর হুমকি দেওয়া হয়। এদিকে হুমকির ২৪ ঘন্টা না পেরুতেই পরদিন ৪ এপ্রিল সকালে কৃষি মন্ত্রনালয়ের উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক নোটিশে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয় এবং রাঙামাটি উপজেলার বরকল উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।

কৃষি কর্মকর্তাকে হুমকি ও স্ট্যান্ড রিলিজ বাতিলের দাবীতে কৃষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩