ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

কুমিল্লায় ভারতে পাচারকালে ৯টি গুইসাপ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২২৯ বার পঠিত

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লায় থেকে ভারতে পাচারকালে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি গুইসাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় গুইসাপগুলোকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়। জানা গেছে, গুইসাপের চামড়া অতিমূল্যবান হওয়ার কারণে এই বিলুপ্ত প্রায় প্রাণীটি বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রবণতা রয়েছে।
রাজেশপুর ইকো পার্কের বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, চৌদ্দগ্রাম উপজেলার সেনেরখাল এলাকা থেকে বিজিবি চৌদ্দগ্রাম বিওপির সদস্যরা শুক্রবার বিকেলে এই গুইসাপগুলো পাচার হবার সময় উদ্ধার করে। পাচারকারীরা বিজিবির উপস্থিতিতে বস্তাবন্দী এই প্রাণীগুলো ফেলে চলে যায়। দু’টি বস্তায় তার দিয়ে হাত পা মুখ বেঁধে তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিলো। বিজিবি উদ্ধারের পর চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তার তত্ত্বাবধানে গুইসাপগুলো রাজেশপুর ইকো পার্কে নিয়ে এসে অবমুক্ত করা হয়। তিনি আরো জানান, লোহার তার দিয়ে বেঁধে এসব নিরীহ গুইসাপগুলোকে পাচারকারীরা যেভাবে বস্তাবন্দী করে নিয়ে যাচ্ছিলো- এতগুলো প্রানীর মৃত্যুও হতে পারতো। আর গুইসাপ আমাদের প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে অপরিহার্য ভূমিকা পালন করে- এসব প্রাণী রক্ষা করা আমাদের নিজেরদের দায়িত্ব। রাজেশপুরের বনে অবমুক্ত করার পর তারা আবারো প্রাণ ফিরে পেয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, বিজিবি উদ্ধার করার পর এই গুইসাপ গুলোর কথা আমি জানতে পারি। পরে বনকর্মকর্তাকে এই প্রাণীগুলো রক্ষার নির্দেশ দিলে তারা রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করে।

কুমিল্লায় ভারতে পাচারকালে ৯টি গুইসাপ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩