ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

কুমিল্লায় চাচা হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৭ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো চীফ :

কুমিল্লার তিতাসে কুপিয়ে ও গলা কেটে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: জাহাঙ্গীর হোসেন মামলার রায় এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল আউয়াল। তিনি কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের পুত্র এবং নিহত ব্যক্তি হাজী নবী হোসেনের আপন ভাতিজা।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে শীঘ্রই রায় কার্যকরের মাধ্যমে আসামির ফাঁসি নিশ্চিত করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার বিষয়ে জানান, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে পুলিশ গ্রেফতার করে। ওই গ্রেফতারের পেছনে তার চাচা হাজী নবী হোসেনের ইন্ধন রয়েছে বলে সে সন্দেহ পোষণ করে। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে আবদুল আউয়াল। পরে ক্ষোভের বশবর্তি হয়ে একই বছরের ২৪ মে রাতে স্থানীয় বাজার থেকে হাজী নবী হোসেন বাড়ি ফেরার পথে তার ভাতিজা আবদুল আউয়ালের আক্রমণের শিকার হন। এক পর্যায়ে ৬৪ বছর বয়সী হাজী নবীন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করেন তারই ভাতিজা আবদুল আউয়াল। এ ঘটনায় নিহত নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে আবদুল আউয়ালসহ অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে তিতাস থানায় মামলা করেন।

পরবর্তীতে আসামি আবদুল আউয়ালের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

কুমিল্লায় চাচা হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪