ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩৭৯ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ।
আজ সকাল ১০ টায় শহরতলীর উবাই পার্কে এ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ (কেকেএবি) চেয়ারম্যান মো. তসলিমুর রহমান খান রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আদর্শ স্কুলের সাবেক প্রধান শিক্ষক খালেদা আক্তার কল্পনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সদর আ.লীগের সাবেক সভাপতি এড আতাউর রহমান, ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এসএম ইনছানুল হক।

সংগঠনের মহাসচিব মো. আনোয়ার হোসেন মেনন এর সঞ্চালনায় আলোচনা সভা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ। পরে একটি মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪