ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

কিশোরগঞ্জে দুটি চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৪৯৬ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর শিশু হত্যা ও শিশু নির্যাতনের দুটি ঘটনার ৩ আসামি গ্রেফতার, সংবাদ সম্মেলনে জানালেন পুলিশ সুপার।

আজ সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের ঘটনার বর্ণনা দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার)।
পুলিশ সুপার বলেন, গত ১৯ মে সন্ধ্যার পর নিকলী উপজেলার কুর্শা মাইজপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে, কিন্ডারগার্ডেন স্কুলের প্লে শ্রেণীর ছাত্র লাবিব (রাবিব) নিখোঁজ হয়। পরদিন দুপুরে স্থানীয় তুহিনের পতিত ঘড়ের পিছনে একচালা ঘরের চৌকির নিচে লতাপাতা ও আসবাবপত্রে ঢাকা ( প্রায় সাড়ে ৫ বছর বয়সের) রাবিব এর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

ওইদিন আমির হোসেন নিকলী থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। নিকলী থানা পুলিশ, নিকলীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ৩০ মে রাত সাড়ে নয়টায় নিকলী উপজেলার রসুলপুর বাজারে অভিযান চালিয়ে, ছাতিরচর দক্ষিণপাড়ার মোঃ তৈয়ব আলী (বাছির)’র ছেলে মোঃ দিদারুল ইসলাম পায়েল(৩৩) ও কুর্শা মাইজহাটি গ্রামের জমশেদ খাঁন’র ছেলে আব্দুল কাইয়ুম (তনয় খাঁন) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে আাসামি তনয় আরও স্বীকার করে, পারিবারিক শত্রুতা ও বিভিন্ন দ্বন্দ্বের জেরে বাদীর ছেলেকে একটি মসজিদের সামনে থেকে খাবার ও খেলনা দেওয়ার লোভ দেখিয়ে পুকুরের পাশের জমিতে মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় এবং ঘাড় মটকে ও নাকেমুখে মাটি দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এসময় অপর আসামি দিদারুল ইসলাম পায়েল পাট ক্ষেতে লুকিয়ে ছিল বলেও জানায়।

পুলিশ সুপার আরও বলেন, গত ১৭ এপ্রিল কটিয়াদি উপজেলার বাগরাইট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইকবাল তার পাঁচ বছর বয়েসী মেয়েকে নির্মমভাবে মারপিট করে, এবং এসময় ভিডিও ধারন করে শিশুটির সৎমা মোছাঃ রাবেয়া আক্তার।

শিশুটি নির্যাতনকারী ইকবাল হোসেনের প্রবাসী প্রথম স্ত্রীর সন্তান। গত দুইদিন ধরে নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে, বাবা গা ঢাকা দেন। বিষয়টি পুলিশেরও নজরে আসে। উক্ত ঘটনায় আজ সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু বাদি হয়ে কটিয়াদি থানায় শিশু নির্যাতন আইনে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে পাষণ্ড বাবা ইকবালকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করে। এঘটনার সাথে জড়িত সৎমাকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। শিশুটি বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে তার দাদীর নিকট আছে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জে দুটি চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩