ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

কানাডা-যুক্তরাষ্ট্রকে যুক্ত করে নতুন মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আমেরিকার সোনালি যুগের ভোর’ শিরোনাম দিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি মানচিত্র শেয়ার করেছেন যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ওহ কানাডা!’  পোস্টটি করার কয়েক ঘণ্টা আগেই, তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার প্রস্তাব দেন এবং এটি বাস্তবায়নের জন্য ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করার হুমকিও দেন। এর আগে নির্বাচনী বিজয় নিশ্চিত হওয়ার পর নিজ বাড়ি ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, আপনি সেই ‘কৃত্রিমভাবে আঁকা রেখাটি’ মুছে ফেলুন এবং দেখুন এটি কেমন দেখায়। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও ভালো হবে। ট্রাম্প আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে হলে সেটি অসাধারণ কিছু হবে। পাশাপাশি, তিনি কানাডার সামরিক ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, কানাডার সামরিক বাহিনী ছোট এবং তারা মার্কিন সামরিক বাহিনীর উপর নির্ভরশীল। তিনি বলেন, এটি ঠিক আছে, (মার্কিন বাহিনীর উপর নির্ভরশীলতা) কিন্তু তাদের এজন্য অর্থ প্রদান করতে হবে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কানাডাকে নিয়ন্ত্রণে সামরিক শক্তি ব্যবহার করবেন কিনা, তিনি সরাসরি বলেন, ‘না, অর্থনৈতিক শক্তি। ’ ট্রাম্প আশ্বাস দেন যে তিনি আমেরিকার অর্থনীতি খুব দ্রুত পরিবর্তন করবেন এবং বলেন, আমরা আমেরিকার সোনালি যুগের ভোরের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ জানিয়ে দেন যে কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে এমন কোনো সম্ভাবনা নেই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। উভয় দেশের মানুষ ও সম্প্রদায় তাদের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব থেকে উপকৃত হচ্ছে। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রেসিডেন্ট থাকাকালীন, ট্রাম্প ও ট্রুডোর সম্পর্ক তেমন মসৃণ ছিল না। এবার, মার-আ-লাগোতে ট্রুডোর সঙ্গে ৫ নভেম্বর এক বৈঠকের সময় ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার প্রস্তাব দেন। যা তিনি একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন।  ট্রাম্প দাবি করেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চাইবে। আমরা কানাডার বাণিজ্য ঘাটতি আর ভর্তুকি সহ্য করতে পারি না। ট্রুডো তা জানতেন এবং পদত্যাগ করেছেন।

ট্যাগস :

কানাডা-যুক্তরাষ্ট্রকে যুক্ত করে নতুন মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫