ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

কবে অবসর নিচ্ছেন মেসি?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধ:

লিওনেল মেসি ৩৬ বছর পার করেছেন। এই বয়সেও তিনি দাপটের সাথেই খেলছেন। ২০২২ বিশ্বকাপ জয়ের পর, সবাই ধরে নিয়েছিল যে এই আর্জেন্টাইন সুপারস্টার অবসর নিতে চলেছেন। তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে আরও খেলতে চান বলে জানিয়েছেন তিনি। তারপরও মেসি কবে অবসর নেবেন তা নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিত।

সম্প্রতি এমবিসির ‘বিগ টাইম পডকাস্ট’-এ নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন মেসি। অবসর প্রসঙ্গে আটবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘অবসরের সময় সম্পর্কে আমি জানি। যখন থেকে আমি বুঝতে পারবো যে আমি পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না, আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না, দলে অবদান রাখতে পারছিনা। এটাই হবে অবসরের সময়।’

মেসি আরও বলেন, ‘আমি খুবই আত্ম-সমালোচক। আমি জানি কখন আমি ভালো, কখন খারাপ, কখন ভালো খেলি এবং কখন খারাপ খেলি। এবং যখন আমার মনে হবে আমার এখনই থেমে যাওয়া উচিত। অবসর নেওয়া উচিত। তখনই নিয়ে নিবো। সে সময় অবশ্যই আমার বয়স কতো সে সম্পর্কে ভাববো না। যদি আমি উপভোগ করি, তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা চালিয়ে যেতে চেষ্টা করবো। কারণ, ফুটবল এমনই একটা জিনিস যেটা আমি পছন্দ করি এবং জানি কিভাবে খেলতে হয়।’

কবে অবসর নিচ্ছেন মেসি?

আপডেট সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪