ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

এমবাপের পাশাপাশি পিএসজি ছাড়ছেন নেইমারও ?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এক এক করে পিএসজি ছাড়ছেন ফুটবল তারকারা। কিছুদিন আগে আর্জেন্টাইন তারকা মেসি প্যারিস ছেড়ে ইন্টার মায়ামিতে যোগের ঘোষণা দিয়েছেন। এখন ঘোষণা করা হয়েেেছ পিএসজির চুক্তি নবায়ন করছেন না এমবাপেও। লিওনেল মেসি মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবার পর এবার এমবাপের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে কার্যত পিএসজির ক্ষতিই হচ্ছে বেশি। মেসি-এমবাপেকে হারানোর পর ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়েও পিএসজি দুশ্চিন্তায় আছে।

পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মৌসুমে। মেয়াদ শেষে তিনি একজন ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তবে বর্তমান চুক্তিতে শর্তসাপেক্ষে মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর বিকল্প রয়েছে। কিন্তু এমবাপ্পে রাজি নন। যদিও চুক্তি নবায়নের বিষয়ে এমবাপের সিদ্ধান্ত শেষ হবে ৩১ জুলাই। সেক্ষেত্রে দুই পক্ষেরই সময় ছিল। কিন্তু এক মাস আলোচনার পর এমবাপ্পে ইতিমধ্যেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন নতুন চুক্তিতে সই না করার সিদ্ধান্ত।

এমবাপ্পে ফ্রি এজেন্ট হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিএসজি। এ কারণে এমবাপ্পেকে আগেই ছেড়ে দিতে চায় দলটি। তাছাড়া দল পুনর্গঠনের বিষয়টি নতুন করে ভাবছে প্যারিসের পরাশক্তিরা। বছরের পর বছর ধরে তারকা খেলোয়াড় কেনার কৌশল থেকে বেরিয়ে আসতে চায় তারা। ক্লাব কর্তৃপক্ষ দেখার আগেই এমবাপ্পের চিঠি মিডিয়ায় ফাঁস হওয়ায় ক্ষুব্ধ পিএসজিও।

যদিও নেইমারের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তবে পার্ক দেস প্রিন্সেসে তার ভবিষ্যত নিয়ে উদ্বেগ রয়েছে। এই গ্রীষ্মে নেইমারও চলে যাওয়ার গুঞ্জন রয়েছে। ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব-রেকর্ড ফিতে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নেইমার ইনজুরিতে জর্জরিত। পিএসজির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এমবাপের পাশাপাশি পিএসজি ছাড়ছেন নেইমারও ?

আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩