ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

এবার কি পারবেন বাবর?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ক্রিকেট বিশ্বের সবচেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুই দলের মধ্যকার ক্রিকেট ম্যাচে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান। ভারত তাদের ম্যাচে জিতেছে ৫৬ বার এবং পাকিস্তান জিতেছে ৭৩ বার। তবে বিশ্বকাপে চিত্রটা সম্পূর্ণ উল্টো।

১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত দুই দল বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে। ভারত বরাবরই জয়ী হয়ে ফিরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই চিত্র ছিল। তবে অধিনায়ক বাবর আজম ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যান। এবার ওয়ানডে বিশ্বকাপে বাবরের নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার কি পারবেন বাবর?

ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে বাবর অবশ্য আশার কথা শুনিয়েছেন। রেকর্ড ভাঙার কথাই শোনা গেলো পাকিস্তানি অধিনায়কের কণ্ঠে, ‘আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমরা সামনে দেখার চেষ্টা করব। রেকর্ডগুলো ভাঙার জন্য তৈরি হয়, সেটাই আমরা চেষ্টা করব। আমরা ভাবছি আগামীকাল কীভাবে ভালো পারফর্ম করা যায়। আমি বিশ্বাস করি আমরা গত দুই ম্যাচে দল হিসেবে ভালো করেছি এবং পরের ম্যাচেও ভালো করতে চাই।’

মোহাম্মদ নওয়াজ ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের কোনো ক্রিকেটার ভারতে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ২০১৬ সালের পর এই প্রথম পাকিস্তান ভারতে পা রাখল। বিশ্বকাপ খেলতে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয় পাকিস্তানি ক্রিকেটারদের।

সেটা নিয়েও কথা হয়। তবে বাবর বলেছেন, ‘হায়দরাবাদে আমরা প্রায় দেড় সপ্তাহের মতো কাটিয়েছি। এখন আমরা এখানে। আমরা এটা বুঝতে পেরেছি প্রতিটি সফর আলাদা, কন্ডিশনও আলাদা। কোথাও টার্নিং উইকেট, কোথাও ব্যাটিং সহায়ক, কোথাও আবার পেসারদের জন্য। তো নির্দিষ্ট মাঠের উইকেট কেমন হবে সেভাবে নিজেদের পরিকল্পনা ঠিক করব।’

এবার কি পারবেন বাবর?

আপডেট সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩