ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

একের পর এক মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র নাকি নাশকতা তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারাদেশের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নজরদারি বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ-সন্ত্রাস জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে তারা ভিন্ন পন্থা নিচ্ছে কি না, তদন্ত হওয়া উচিত।

“সবাইকে আরও সচেতন হতে হবে। নিজেদের উদ্যোগেই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগুন নেভানোর সময় বেশি ভিড় করা যাবে না। কোনো ধরনের বাধার সম্মুখীন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ভোর ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি পোশাকের বাজার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন আশপাশের বাজারে ছড়িয়ে পড়ে। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। হাজার হাজার ব্যবসায়ী রাস্তায় বসে পড়েন। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
এর মাঝের ১০ দিনের মধ্যে, আরও কয়েকটি বাজারে আগুন ধরে যায়।

একের পর এক মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩