ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

একদিন বাড়লো ঈদুল আজহার ছুটি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। এই ছুটি ২৭ জুন থেকে কার্যকর হবে।

সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের ঈদে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব, ঈদুল আজহা বা কোরবানির ঈদ, চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ জুন উদযাপিত হবে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ ছাড়াই ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এদিকে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানতে সোমবার (১৯ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

২৮শে জুন পূর্বনির্ধারিত সরকারি ছুটি শুরু হলে সারাদেশের সব শ্রেণির গণপরিবহনে একসঙ্গে সব যাত্রী রাস্তায় নামলে যাতায়াত পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যেতে পারে। এ কারণে ২৭ জুন সরকারি ছুটির কারণে যাত্রীর চাপ কমতে পারে।

একদিন বাড়লো ঈদুল আজহার ছুটি

আপডেট সময় : ০৩:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩