ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর প্রথম গোল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে তার দল আল নাসর। সোমবার রাতে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের মুখোমুখি হন আল নাসর।

ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেন আল নাসর। দেখে মনে হচ্ছিল আল নাসর পাড়ার কোনো ক্লাবের বিপক্ষে খেলছেন। ম্যাচের প্রায় ৮১ শতাংশ বল ছিল আল নাসরের হাতে। তবে এমন ম্যাচেই প্রথমে পিছিয়ে পড়েন আল নাসর। ধারার বিপরীতে গোল করেছে তারা। ম্যাচের প্রথমার্ধে ৪৪ মিনিটে সেনিন সেবাই এর গোলে এগিয়ে যায় ইস্তিকললকে।

বিরতিতে গিয়ে পিছিয়ে পড়া আল নাসরকে প্রলুব্ধ করে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় রিয়াদের দল। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরান রোনালদো। তাঁর প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান। এর সঙ্গে টানা সপ্তম ম্যাচে গোল করলেন এই পর্তুগিজ তারকা। প্রতিযোগিতায় রোনালদোর প্রথম গোলের পর পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। আর তার সঙ্গে জ্বলে ওঠেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকাও। ৭২ এবং ৭৭ এই ৫ মিনিটের ব্যবধানে আল নাসরকে আরও দুটি গোল উপহার দেন ব্রাজিলিয়ান এই তারকা।

এই জয়ে ‘ই’ গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল রয়েছে তলানিতে। একই রাতে, কাতারি ক্লাব আল দুহাইলের বিপক্ষে জয়ের পর পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।

এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর প্রথম গোল

আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩