ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

এই প্রথম অদ্ভুত এক আউটের শিকার হলেন মুশফিক!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৩০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে অদ্ভুত আউট হন মুশফিকুর রহিম। ইনিংসে ৪০.৪ ওভারে ‘হ্যান্ডলড দ্য বল’ করে আউট হন মুশফিক।

আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। ৩৫ রানে ব্যাট করছিলেন এই টাইগার ব্যাটার। কাইল জেমিসনের করা ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খায়। ইচ্ছাকৃতভাবে ডান হাতে বল ক্যাচ দেন মুশফিক। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ‘হ্যান্ডল দ্য বল’ আউটের আবেদন করেন। ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার।

ক্রিকেটের আইনে ৩৭.১.২ ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ‘বল খেলার মধ্যে থাকতে ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।’

দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও শাহদাত দিপুর ব্যাট করে কিছুটা বিপর্যয় এড়ায় টাইগাররা। ৪ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে মুশফিক ‘বল হ্যান্ডেল’ করেন এবং দলের ১০৪ রানে ৮৩ বলে ৩৫ রান করে আউট হন। শেষ পযর্ন্ত নিউজিল্যান্ডকে ১৭২ রানে টার্গেট দেয় বাংলাদেশ।

এই প্রথম অদ্ভুত এক আউটের শিকার হলেন মুশফিক!

আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩