ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ঈদে গরুর হাটে সান্ধ্যকালীন ব্যাংকিং চালুর নির্দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩০৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটসংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, কোরবানির পশুর হাটে ঈদের আগে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতা ভিড় করেন এবং সেখানে প্রচুর পরিমাণে নগদ লেনদেন হয়ে থাকে। এমন পরিস্থিতিতে নিরাপদ ও সুষ্ঠু আর্থিক লেনদেন নিশ্চিত করতে হাট সংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখাগুলোতে সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখতে হবে।এ সেবার আওতায় নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি, পশুর হাট এলাকায় অস্থায়ী বুথ স্থাপন করে অর্থ জমা ও তোলার সুযোগ এবং নতুন হিসাব খোলার ব্যবস্থা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব কার্যক্রম পরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থার কথাও বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনস্থ কোরবানির হাটগুলোর আশপাশের ব্যাংক শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ উদ্যোগ নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।যেসব এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে, উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা), ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন এলাকা, ভাটুলিয়া সাহবে আলী মাদ্রাসা থেকে রানাভোলা স্লুইস গেট পর্যন্ত, খিলক্ষেত মাস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া, মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট রাস্তার পাশের খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, বনরূপা আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ, উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বের নদীর পাড়, দনিয়া কলেজ ও সনটেক মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা, সাদেক হোসেন খোকা মঠের দক্ষিণ পাশ ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশ, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর-পূর্ব পাশ এবং চট্টগ্রামের সাগরিকা এলাকা।এ উদ্যোগ পশুর হাটে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

ট্যাগস :

ঈদে গরুর হাটে সান্ধ্যকালীন ব্যাংকিং চালুর নির্দেশ

আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫