ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ইসরায়েলকে ৭ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইসরায়েলের কাছে আরও সাত দশমিক চার বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা এরই মধ্যে দেশটিতে অনুমোদন দেওয়া হয়েছে। গাজাযুদ্ধে শুরু থেকেই মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল।মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বোমা ও ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে।ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।কাৎজ বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে আমি নির্দেশ দিয়েছি। গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি, এমন যেকোনো দেশে তারা চলে যেতে পারেন। তার আরও দাবি, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনত বাধ্য।

ট্যাগস :

ইসরায়েলকে ৭ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫