ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

ইরানের পাঁচ প্রদেশে মার্কিন হামলায় নিহত ১৪, আহত ৭৮; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৯ বার পঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠানের শেষ দুই দিনেই দেশটির বিভিন্ন এলাকায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হতাহতের এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আহতদের মধ্যে ৪৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে খুজেস্তান প্রদেশের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি জানান, নিহতদের মধ্যে অন্তত তিনজন খুজেস্তান প্রদেশের বাসিন্দা ছিলেন।

এর আগে ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিরুদ্ধে। ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে ওই অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়। ওই ঘটনার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

পরবর্তীতে ৭ ও ৮ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ১৭০টিরও বেশি সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। এসব অভিযানের লক্ষ্য ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌঘাঁটি এবং সামরিক রসদ সংক্রান্ত অবকাঠামো।

এর জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নেয়। আইআরজিসি কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

চলমান এই সামরিক উত্তেজনার মধ্যেই তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতির কার্যকারিতা শেষ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে অঞ্চলজুড়ে আরও বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

ইরানের পাঁচ প্রদেশে মার্কিন হামলায় নিহত ১৪, আহত ৭৮; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬