ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক Logo এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য Logo চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি Logo শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষু আটক Logo দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo যুক্তরাষ্ট্রের অনুমতিতে মাদুরোর আইনি লড়াই চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এখন ঢাকায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বৃহস্পতিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

আগামীকাল শুক্রবার (১২ মে) ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী/মন্ত্রী/প্রতিমন্ত্রী/উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ ১৫০ টিরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। এছাড়া ডি-৮, সার্ক ও বিমসটেকের মহাসচিবসহ অন্যান্য প্রতিনিধিরা অংশ নেবেন।

এদিকে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এখন ঢাকায়

আপডেট সময় : ০২:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩